নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যগুরু বজলুর রহমান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। আজ রোববার রাতে পাঠানো এক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান রকি, সহসভাপতি শরীফ সুমন, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী ও সামাদ খান সকল সদস্যের পক্ষে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় আরইউজে নেতৃবৃন্দ দেশ বরেণ্য কৃতি নৃত্যশিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোক বার্তায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু ও আনু মোস্তফা নৃত্যগুরু বজলুর রহমান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স/শা










