লাইফ স্টাইল

নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারেন।

পদের নাম

সিপাহী

যোগ্যতা

এইচএসসি পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ন্যূনতম ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।১৫ অক্টোবর ২০১৯ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত ও কম্পিউটারে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

টেলিটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB HSC Board Keyword HSC Roll HSC PassYear SSC Board Keyword SSC Roll SSC PassYear Home District Code Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও ফি প্রদান শুরু হবে আগামী ৪ এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০ ঘটিকায় এবং শেষ হবে ৮ এপ্রিল, ২০১৯ রাত্রি ২৪:০০ ঘটিকায়।