সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০১৯২ মিনিট পড়া
নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৩, ঢাকা। বিভিন্ন গ্রেডে নয়টি পদে সর্বমোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, অফিস সহায়ক, নোটিশ সার্ভারসহ নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

নয়টি পদে মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস/ সমমান ডিগ্রিধারীসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন (১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেড) গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://tax13.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ২১ মার্চ, ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ১০ এপ্রিল, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।