সদ্য প্রকাশিত
চাকরি

নিয়োগ দেবে এনার্জিপ্যাক ইলেকট্রনিকস

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
নিয়োগ দেবে এনার্জিপ্যাক ইলেকট্রনিকস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ডেপুটি ম্যানেজার, সেলস’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ডেপুটি ম্যানেজার, সেলস পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর  হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সিভি ই-মেইল করতে পারেন (hr@energypacelectronics.com) এই ঠিকানায়। প্রার্থীরা চাইলে জাগোজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।