সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা থাকা একটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী – পেন্টাগন

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
নিষেধাজ্ঞা থাকা একটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী – পেন্টাগন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পেন্টাগন জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে “অবৈধ নেটওয়ার্ক” ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাতে এবং “কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই” এটি সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা “রাইট অব ভিজিট”, অর্থাৎ, আন্তর্জাতিক আইনের অধীনে কোনো দেশের অধীনে না থাকা ও নিষেধাজ্ঞাভুক্ত এমটি টিফানি নামের জাহাজকে সমুদ্রে থামিয়েছে এবং এরপর কোনো সংঘর্ষ ছাড়াই তাতে তল্লাশি চালিয়েছে।

এই অভিযানের কিছু ছবি ও ভিডিওও শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

তারা বলেছে, ইরানকে সহায়তা দেওয়া নিষিদ্ধ জাহাজ ও অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি রাখা হবে ও অভিযান অব্যাহত রাখা হবে ু সে তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন।

তারা আরও বলেছে, “নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমা কোনো নিরাপদ আশ্রয় নয়।”

 

সূত্র: বিবিসি বাংলা