সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : আমানউল্লাহ

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : আমানউল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে। আগামীতে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বটতলা মাঠে যুবদলের কর্মীসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ইন্ধনে সারা দেশে হামলা, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

তারই প্রতিফলন ইন্ডিয়াতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা। এজন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন,ভাকুর্তা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কদম ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: কালের কণ্ঠ