সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা যাবে না : সারোয়ার তুষার

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা যাবে না : সারোয়ার তুষার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘নির্বাচনটা আমরা চাই, কারণ নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা যাবে না। এ দুটো একসঙ্গে জড়িয়ে আছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই মুহূর্তে মাঠে লেভেল প্লেইং ফিল্ড নাই। প্রশাসন বা পুলিশ প্রশাসন সবসময় কি নিরপেক্ষভাবে কাজ করছে? তারা হয়তো চায় জনগণের পক্ষে থাকতে।

কিন্তু অনেক সময় রাজনৈতিক চাপের কারণে তারা পারছে না।’
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ‘বাংলাদেশের পুলিশ যেকোনো সময় যদি চায় তাহলে তারা পরিস্থিতির কন্ট্রোল নিতে পারে। কিন্তু তারা চায় কি না বা তাদের ওপর সে ধরনের নির্দেশ আছে কি না এটা হচ্ছে প্রধান বিষয়।

বাংলাদেশের পুলিশের সক্ষমতা নিয়ে আমার কখনোই কোনো ডাউট ছিল না, এখনো নাই। কিন্তু পুলিশ সবসময় তাকিয়ে থাকে ক্ষমতায় যারা আছেন তাদের ইনটেনশন কী?’
তুষার বলেন, ‘সরকার প্রচুর ফাঁকা কথা বলে। এই ফাঁকা কথা বলে তারা বলতে চায় যে, আগামীতে উৎসবমুখর নির্বাচন করব, ঐতিহাসিক নির্বাচন করব, এই করব, সেই করব। এই নির্বাচনকেন্দ্রিক দুইটা জিনিস দেখতে পাবেন— একটা হচ্ছে প্রধান উপদেষ্টা কিছুদিন পর পর এসে স্মরণকালের সেরা নির্বাচন করব, শ্রেষ্ঠ নির্বাচন করব এগুলো বলেন।

আরেকটা হচ্ছে ইসি আগারগাঁয়ে বসে বিভিন্ন জনের সঙ্গে মতবিনিময় করেন।’
তুষার আরো বলেন, ‘ইলেকশনের জন্য অনেকগুলো কাজ করতে হয়। টপ টেরর সন্ত্রাসীরা সব এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা এলাকায় মাদকের সয়লাভ। মাদকের অর্থ দিয়েই অবৈধ অস্ত্র ইত্যাদি কেনা হয়।

এগুলো একটা একটার সঙ্গে জড়িয়ে থাকে। এই লোকগুলোই ইলেকশনে ভোট রিগিং করবে। এরা বাইরে কেন? এদেরকে ধরা হচ্ছে না কেন? অস্ত্র উদ্ধার করা হচ্ছে না কেন?’