সদ্য প্রকাশিত
জয়পুরহাট

নির্বাচনে না এসে বিএনপি নিজের পায়ে কুড়াল মেড়েছে: স্বাস্থ্য মন্ত্রী

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
নির্বাচনে না এসে বিএনপি নিজের পায়ে কুড়াল মেড়েছে: স্বাস্থ্য মন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধিঃ
১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- আওয়ামীলীগ গনতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে,  আর এ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালে আবার ক্ষমতায় আসবে। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে না এসে নিজের পায়ে নিজে কুড়াল মেড়েছে। তাদের এই ভুলের মাশুল গুনতে হবে আগামী নির্বাচন পর্যন্ত । বর্তমান সরকারের  বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে তিনি এ সরকারের প্রতি সামনের নির্বাচনে সমর্থন চান।

 
রোববার বিকেেল জয়পুরহাটের স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ১৪ দলের ডাকা সন্ত্রাস- জঙ্গীবাদ বিরোধী জনসভায় তিনি এসব কথা বলেন।

 
জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম সোলায়মান আলী’র সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল আলম দুদু এমপি, ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদ(ইনু’র) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপচার্য ডঃ আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের পলিট বুরে‌্যার সদস্য এম,এ গণি, বাসদের আহবায়ক রেজাউল রশিদ খান প্রমুখ।

 
জন সভার পূর্বে বেলা ১২টার সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পাঁচবিবি উপজেলা কমিউনিটি ক্লিনিক, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন শেষে জয়পুরহাট নার্সিং ইনষ্টিটিউট মিলনায়তনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-“ সীমীত সম্পদের এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে তা আর্ন্তজাতিক মর্যাদায় নিয়ে গেছেন। এছাড়া দেশে খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন ও দারিদ্র বিমোচন, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মানের উদ্যোগ নিয়ে তিনি বিশ্বয়কর অবদান রেখে চলেছেন।”

 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়মীলীগের সভাপতি ্এ্যাড. সামসুল আলম দুদু, জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দীন হাওলাদার, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ খুরশীদ আলম প্রমুখ।

 
এ সময় তিনি জেলা আধুনিক হাসপাতালের সমস্যা গুলি সমাধানের আশ্বাস দেন।

স/শ