সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘নির্বাচনের জন্য যেন আবার রাজপথে নামতে না হয়’

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
‘নির্বাচনের জন্য যেন আবার রাজপথে নামতে না হয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো দুরভিসন্ধি দেখতে চাই না। অনির্বাচিত সরকার ক্ষমতালোভী হয়ে দীর্ঘদিন দেশ শাসন করবে- সেটাও মেনে নেওয়া হবে না।

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শামা ওবায়েদ বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমরা ১৭ বছর আন্দোলন করেছি। নির্বাচনের জন্য যেন আবার আমাদের রাজপথে নামতে না হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় শহিদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, সংস্কার আমরাও চাই। কারণ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের সংস্কার করা সম্ভব। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং সংস্কারের নামে বছরের পর বছর সময়ক্ষেপণ করা- সেটা আমরা চাই না।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেওয়া হয়েছে, সংস্কারের জন্য এর বাইরে তো নতুন কোনো দফা নেই। যদি কোনো দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেওয়া হবে না।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, পৌর ওলামা দলের সভাপতি মাওলানা সাইদুর রহমান, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন, মাহমুদুল ইসলাম বাবু, আলী আকবর শরীফ আরমান প্রমুখ।

সূত্র: যুগান্তর