সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচনী জনসভা, কামরাঙ্গীরচর যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
নির্বাচনী জনসভা, কামরাঙ্গীরচর যাবেন প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর যাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তার অংশ নেয়ার কথা রয়েছে।

নির্বাচনী জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্ততর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল রবিবার রংপুরে একাধিক নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সভায় বক্তৃতায় নৌকা প্রতীকে ভোট চান তিনি।

এসব অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।