সদ্য প্রকাশিত
চাকরি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বড় নিয়োগ

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০২৫২ মিনিট পড়া
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বড় নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

১৪ ও ১৬তম গ্রেডে ২৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আগ্রহী নারী ও পুরুষ উভয়েই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন, চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ০৩টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস

পদের নাম: টেলিফোন অপারেটর/অভ্যর্থনাকারী

পদসংখ্যা: ০১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী

পদসংখ্যা: ১৩টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস

আবেদন প্রক্রিয়া: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আগামী মাসের মাঝামাঝি শেষ হবে আবেদনের সময়সীমা।

 

সূত্র: যুগান্তর