সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

নিজের কবর নিজেই খুঁড়লেন ৯০ বছর বয়সী বৃদ্ধ

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নিজের কবর নিজেই খুঁড়লেন ৯০ বছর বয়সী বৃদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৃহস্পতিবারই কেবল ৯০ বছর বয়স হলো জিমি কিকহ্যামের। কানাডা জুড়ে নিজের কবর খুঁড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

 

মি: কিকহ্যাম বলছেন, “শুরুতে গেলাম পুরোহিতের কাছে। তারপর গেলাম যারা মরদেহ সৎকার করেন তাদের কাছে। এরপর কবরের মাপজোক হলো”

 

এর পর নিজেই শুরু করে দিলেন কবর খোঁড়ার কাজ। এলাকার গির্জার ব্যবস্থাপক বলছেন, এমন কাণ্ড তিনি জীবনে কখনো দেখেননি। কিন্তু মি: কিকহ্যামরে কাছে আরো আনন্দের বিষয় হলো তার নাতিরা যখন এসে জানবেন বিষয়টা।

 

তবে তার ব্যবসাই ছিলো কবর খোঁড়া। ৬০ বছর ধরে তিনি কবর খুঁড়ছেন। হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন এত কবর খুঁড়েছেন জীবনে এখন নিজেরটাও তিনি নিজেই খুঁড়বেন।

 

পরিবারের সদস্যদের যখন কথাটা বললেন তারা বিষয়টাতে বাধ সাধলেন। শেষমেশ সবাইকে রাজি করাতে পেরেছেন। তবে কবরটা তেমন খালিই পড়ে আছে।

 

আর সুস্থভাবে হেঁটে জীবনকে এখনো উপভোগ করছেন জিমি কিকহ্যাম।

সূত্র: বিবিসি বাংলা