সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা-বিশৃঙ্খলা করছে এবং সে দোষ সরকারের ওপর চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ঐক্যফ্রন্টের এসব কার্যকলাপ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায় বলে মন্তব্য করেন নানক।
তিনি বলেন, ভরাডুবি বুঝতে পেরে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা চেষ্টা করছে।
জাতীয় ঐক্যফ্রন্ট এখন জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের ফ্লাটফর্মে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন নানক। তিনি বলেন, বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা-বিশৃঙ্খলা করছে এবং সেটা সরকারের ওপর দোষ চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায়।










