সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

নাসির জামশেদ সাময়িক নিষিদ্ধ, নজরে আছেন ইরফান

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নাসির জামশেদ সাময়িক নিষিদ্ধ, নজরে আছেন ইরফান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের ক্রিকেটে কঠিন সময়ই যাচ্ছে এখন। দিন কয়েক আগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন শারজিল খান ও খালিদ লতিফ। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে নাসির জামশেদকে একই শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুর্নীতির কোড ভঙ্গ করায় পিসিবি সাময়িক নিষিদ্ধ করেছে এই ওপেনারকে। পাকিস্তান সুপার লিগ ঘিরে পিসিবির চলমান এই প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হয়েছেন জামশেদ। অবশ্য চলতি পিসিএলে খেলছেন না তিনি। কোনও দল নেয়নি এই ওপেনারকে। এক বিবৃতিতে পাকিস্তান বোর্ড সোমবার জানিয়েছে, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি।’

এর আগে একই কারণে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করে পিসিবি। তাদের ‘দুনীর্তি হটানোর’ প্রক্রিয়ার নজরে ছিলেন আরও তিন খেলোয়াড়। তারা হলেন ইসলামাবাদ ইউনাইটেডের মোহাম্মদ ইরফান, কাট্টা গ্ল্যাডিয়েটরসের জুলফিকার বাবর ও করাচি কিংসের শাহজাইব হাসান। তিন জনের মধ্যে অবশ্য ইতিমধ্যে ‘ছাড়পত্র’ পেয়ে গেছেন বাবর ও শাহজাইব। যদিও ইরফানের ভাগ্য এখনও দুলছে সুতোয়। পিসিবি জানিয়েছে, তাদের নজরে থাকা বাবর ও শাহজাইব ছাড়পত্র পেলেও এখনও নজরে আছেন ইরফান।

সূত্র: বাংলা ট্রিবিউন