সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

‘নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদি হতে হবে’

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
‘নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদি হতে হবে’

নিজস্ব প্রতিবেদক:

‘নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদি হতে হবে’ সামাজিক সচেতনতা মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, পারিবারির সহিংতা, যৌন নির্যাতন ও ধর্ষনের মতো জঘন্য ঘটনাগুলোর প্রতিরোধ করা সম্ভব। যৌতুকে সমাজে মরন ব্যাধি উল্লেখ করে যৌতুকের কারনে বেশির ভাগ নারী নির্যাতনের শিকার হয় বলেও সভায় ব্যক্ত করেন।

 

মঙ্গলবার নওদাপাড়ায় সুবিধা বঞ্চিত জনসাধারন বিষেশত নারীদের নিয়ে পারিবারিক আইন ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন। বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে পারিবারিক আইন ও মানবাধিকার বিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহনাজ পারভীন লাকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাষ্ট (বাষ্ট) এর আইনজীবি সালেহা পারভীন ডলি, প্যারালিগ্যালআবু তালেব।

 
অনুষ্ঠানের অতিথিরা সুবিধা বঞ্চিত বিশেষত নারী সমাজের পারিবারিক আইন ও মানবাধিকার বিষয়ে অবহিত করা হয়। সামাজিক সচেতনতা মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, পারিবারির সহিংতা, যৌন নির্যাতন ও ধর্ষনের মতো জঘন্য ঘটনাগুলোর  প্রতিরোধ করা সম্ভব। সভায় যৌতুকে সমাজে মরন ব্যাধি উল্লেখ করে যৌতুকের কারনে বেশির ভাগ নারী নির্যাতনের শিকার হয় বলে ব্যক্ত করেন।

 

জাতিসংঘের মানদন্ডে শারীরিক নির্যাতন বলতে চড়, কিল, ঘূষি, গায়ে গায়ে শক্ত কিঝু দিয়ে আঘাত করা,  ঠেলা বা ধাক্কা দেওয়া বা চুল ধরে টানা, লাথি মারা, মাটিতে ফেলে টেনে নিয়ে যাওয়া, উদ্দেশ্যমূলক গলা টিপে ধরা বা শ্বাসরোধ করা, উদ্দেশ্যমূলক ভাবে পুড়িয়ে দেওয়া, বন্দুক, ছুড়ি বা অন্য কোন অস্ত্র ব্যবহার করে হুমকি দেওয়া বা আঘাত করাকে বুঝায়।  সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা সকল শ্রেনী পেশার মানুষ উদ্বিগ্ন বিধায় সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

 

সভায় অতিথিরা আরও বলেন নির্যাতনের শিকার বিবাহিত নারীরা কদাচিৎ আইনি সহয়াতা গ্রহন করেন। তাদের অনেকাংশে নির্যাতনের কথা প্রকাশই করেন না এমনকি আহত হলেও লোক লজ্জায় চিকিৎসাও করাতে যান না এমন বাস্তবতায় নারী নির্যাতন প্রতিরোধে নারীদের প্রতিবাদি হতে হবে বলে সভায় অবহিত করা হয়। আলোচনা সভায়  সুবিধা বঞ্চিত নারীদের বিনা খরচে আইনি সহায়তা প্রাপ্তির বিষয়ে অবহিত করে নির্যাতিত নারীদের তথ্য গোপন না করে আইনি সহায়তা গ্রহনের আহবান জানান।

 

সভায় আইনজীবি নারীদের আইনী অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন দমন, পর্নোগ্রাফী, মুসলিম বিবাহ, বাল্য বিবাহ, মানব পাচার, যৌতুক ও বাল্য বিবাহ আইন বিষয়ে আলোচনা করেন এবং ভিকটিম আইনি সহায়তা গ্রহন করলে অপরাধ প্রমানিত স্বাপেক্ষে শাস্তির বিষয়গুলো সবাইকে অবহিত করেন।

সভায় অন্যান্যর মধ্যে সংস্থার সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট শহিদুল ইসলাম,  সুপারভাইজার সুমতী সরকার ও সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন শ্রেনী পেশার ৩৮ জন উপস্থিত ছিলেন।

স/অ