সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

নারীদের চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক এন্টারপ্রাইজ

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নারীদের চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক এন্টারপ্রাইজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্র্যাক এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড’ পদে শুধু নারীদের নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে। পাসপোর্ট মাপের ছবি ও জীবনবৃত্তান্তসহ আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম ফ্লোর), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও ‘ইএন-৫৮১০১৬’ উল্লেখ করতে হবে। আবেদন পাঠানো যাবে ২৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম