লাইফ স্টাইল

নারিকেলের ভাজা পুলি পিঠা

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিঠা পুলির দেশ আমাদের এই বাংলাদেশ। রকমারি পিঠা পুলি আমরা সব সময়ই খেয়ে থাকি। আর এমনি এক মজাদার পিঠা নারিকেলের ভাজা পুলি। মচমচে নারিকেলের ভাজা পুলি খেতে খুবই টেস্টি। কিন্তু খেতে পছন্দ করলেও অনেকেরই জানা নেই এর রেসিপি। তাই আজ বাহারি রান্না শিখুন আপনাদের দিচ্ছে নারিকেলের ভাজা পুলির সহজ রেসিপি।

 

তাহলে দেখে নিন রেসিপিটি…

 

উপকরণ :

চালের আটা – পরিমাণ মত

লবন

পানি

 

প্রণালী :

– পানি ফুটে উঠলে তাতে আটা দিয়ে দিন , অল্প আচে কিছুক্ষন ঢেকে রাখুন ।

– চুলা থেকে নামিয়ে কিছুক্ষন ঢাকনা দেয়া অবস্থায় রাখুন ।

– ভাল করে ময়ান দিন । অল্প অল্প নরমাল পানি দিয়ে খামিটা ময়ান দিন ।

– ছোট ছোট রুটি বেলে ছাঁচে দিয়ে পুর দিয়ে দিন ।

– গরম ডুবো তেলে হালকা সোনালী করে ভেজে নিন ।

 

নারিকেলের পুর :

কোড়ানো নারিকেল

চিনি বা গুড়

এলাচ , তেজপাতা

লবন সামান্য

সব এক সাথে জাল দিয়ে আঠালো পুর তৈরি করে নিন ।

 

*** মনে রাখবেন চালের আটা অবশ্যই ভাল হতে হবে । ভাল না হলে এবং ভাজা বেশি হয়ে গেলে এই পিঠা খুবই শক্ত হবে । ***

সূত্র: অনলাইন