সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘নামাজ যাকাত কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘নামাজ যাকাত কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত ৪ দফা- নামাজ কায়েম, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন, অন্যায় অনিয়ম প্রতিহত করা এবং কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করছে।

শনিবার বিকেলে ইছাখালী বালুর মাঠ প্রাঙ্গনে কায়েত পাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মমিনুল হক আরোও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ৪ দফা কর্মসূচিকে সামনে রেখে এ দেশে আল্লাহর আইন বাস্তবায়নে চেষ্টা করছে। আগামী দিনে এই কাফেলায় আপনাদের শরিক হওয়ার জন্য আহবান করছে।

জামায়াতের কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জামাতের নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ দক্ষিণ আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শুরা সদস্য মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামাতের শুরা সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, জামায়াতের উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভুঁইয়া ও পশ্চিমের আইন বিষয়ক সম্পাদক মোবারক হোসেন দুলাল প্রমুখ।

সূত্র: যুগান্তর