নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোর জেলা কারাগারে আজিজুল ইসলাম (৬৮) নামে সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাড়িঁর অস্ত্র লুট মামলার আসামীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নাটোর জেলা কারাগারের জেল সুপার ফারুক হোসেন জানায়, ২০০৮ সালে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাড়িঁর অস্ত্র লুটের বিচারাধীন মামলার আসামী আজিজুল ইসলাম বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষনের মধ্যে সে মারা যায়।

এ বিষয়ে সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কালাম আজাদ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে।
উল্লেখ্য, নিহত আজিজুল ইসলাম ২০১৬ সালের ১৩ নভেম্বর সিংড়া থানা পুলিশ তাকে আটক করে ১৪ নভেম্বর নাটোর কারাগারে স্থানান্তরিত করা হয়।
স/শ










