নাটোর প্রতিনিধি:
নাটোরে ৬ষ্ঠশ্রেণীর স্কুল ছাত্রী সম্পা খাতুন হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে এলাকাবাসী ও শহরের শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘরিয়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা স্কুল ছাত্রী সম্পা খাতুন হত্যাকারীদের গ্রেফতার করে ফাসির দাবি জানান। এসময় সম্পা খাতুনের মা নাসিমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, স্কুলের প্রধান শিক্ষক রোজিনা ফেরদৌস বক্তব্য দেন।
চলতি বছরের ২৯ মে সন্ধ্যায় বাড়ির পাশে হাটাহাটি করছিল সম্পা খাতুন। এসময় কে বা কাহার তুলে নিয়ে গিয়ে হত্যা করে সম্পা খাতুনকে। পরে ৬মাস পর গত ২নভেম্বর বনবেলঘড়িয়া এলাকার একটি আখ ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এঘটনায় বর্তমানে ৫জন জেল হাজতে রয়েছে।
স/আ










