সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

নাটোরে রেলের ওভার ব্রীজের পিলারের সাথে ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া
নাটোরে রেলের ওভার ব্রীজের পিলারের সাথে ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের মাধনগরে রেলের ওভার ব্রীজের পিলারের সাথে ধাক্কা খেয়ে জাহিদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে এই ঘটনা ঘটে।

 

নিহত জাহিদুর রহমান ঢাকার ধামরাইয়ের বন্যা গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

 
মাধনগর স্টেশন মাস্টার মিজানুর রহমান ও সান্তাহার জিআরপি পুলিশের উপ-পরিদর্শক জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকালে নাটোরের মাধনগর রেল স্টেশন পৌছায়। পরে ট্রেনটি মাধনগর ওভার ব্রীজ পার হওয়ার সময় ট্রেনের বগির গেটে দাড়িয়ে থাকা যুবক মাথা বের করে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল। এসময় ওভার ব্রীজের একটি পিলারের সাথে মাথায় ধাক্কা লেগে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের প্যান্টের পকেট থেকে পাওয়া মোবাইল ফোনের সুত্র ধরেই পরিবারের সদস্যদের বার্তা পাঠানো হয়েছে এবং  তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

 

স/মি