সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

নাটোরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

নিউজ ডেস্ক৩ মে ২০১৭১ মিনিট পড়া
নাটোরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে নাটোর প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় এক র‌্যালী বের করা হয়।

 

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম। এছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ন সম্পাদক ইসাহাক আলী বক্তব্য রাখেন।

স/শ