সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

নাটোরে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধারসহ আটক ২

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। রোববার রাত ২টার দিকে জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 
আটককৃতরা হলো, সিংড়ার বড়গ্রাম পূর্বপাড়া এলাকার দবির উদ্দিন প্রামাণিকের ছেলে ইউনুছ প্রামাণিক (৪২) ও ইয়াসিন প্রামাণিক (২৮)।

 
র‌্যাব জানায়, রোববার রাত দুইটার দিকে জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে বড়গ্রাম ওয়ার্ডের সাবেক মেম্বার মোজাফ্ফর হোসেন ওরফে মোজাই ডাকাত ও তার ভাই হাসেন আলী হত্যার মূল পরিকল্পনাকারী ইউনুছ ও তার ভাই ইয়াসিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন , ৮ রাউন্ড গুলি ও নগদ ১হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

 
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।
স/শ