সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোর সদর উপজেলার জংলী এলাকায় বজ্রপাতে নুরুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালের দিকে সে নাটোর সদর হাসপাতালে মারা যায়।

 

মৃত নুরুজ্জামান সদর উপজেলার জংলী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার বিকালে সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যে সদর উপজেলার জংলী গ্রামের নুরুজ্জামান (২০) বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে নুরুজ্জামান আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে শহরের বেলঘরিয়ার কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স/মি