সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নাটোরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক১৯ জুন ২০১৮২ মিনিট পড়া
নাটোরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ডিবি পুলিশের সাথে গোলাগুলিতে তুহিন ভুঁইয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চান্দ্রাই কলেজের কাছে এই ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী তুহিন ভুঁইয়া বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার আনোয়ার হোসেন মাস্টারের ছেলে।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও এসআই কৃষ্ণ মোহন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন ভুঁইয়াকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ডিবি পুলিশ।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজন সহযোগির নাম বলে আটক মাদক ব্যবসায়ী তুহিন ভুঁইয়া। পরে ডিবি পুলিশ এবং বড়াইগ্রাম থানা পুলিশ তাকে নিয়ে পুনরায় বড়াইগ্রাম উপজেলার চান্দ্রাই কলেজপাড়া এলাকায় যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি বর্ষণ করে মাদক ব্যবসায়ীরা। এসময় মাদক ব্যবসায়ী তুহিন ভুঁইয়া পালিয়ে যাওয়ার চেস্টা করলে গোলাগুলির মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়। মাদক ব্যবসায়ী তুহিন ভুঁইয়া ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

এসময় পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স/আ