নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দুর্বৃত্তের গুলিতে পৌর যুবলীগ নেতা আহত হয়েছেন। তিনি নাটোর উপজেলার বড়াইগ্রাম এলাকার আবদুল জলিলের ছেলে আতিকুর রহমান সুমন (২৮)। গুলিবৃদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
জানা গেছে, রাতে স্থানীয় পর্টি অফিস থেকে দলীয় সভা শেষে বাসায় আসার সময় একজন লোক তাকে ডেকে নিয়ে যায় কেউ আসবে বলে। সেখানে তিনি ওই যুবক অপেক্ষা করছিলেন। এসময় কয়েকজন যুবক এসে আতিকুর রহামনের ওপর হামলা চালালে গুলিবৃদ্ধ হন তিনি।

আহত আতিকুরের স্ত্রী লিমা সিল্কসিটি নিউজকে জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর বড় হরিশপুর এলাকায় একদল লোক তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় তার মাথা ও বুকের ডান পাশে গুলি লাগে। এতে তিনি আহত অবস্থায় সেখানে পরে ছিলেন। পরে জানাজানি হলে তাকে উদ্ধার করে প্রথমে নটোর সদর হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আলো বলেন, আজ সকালে তাকে অটিতে রামেকের অটিতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে আট নম্বর ওয়ার্ডে রেফার্ড করা হয়। তিনি বর্তমানে রামেকের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা করা হয় নি বলে তিনি জানান।
স/আ










