সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত, আহত ৩

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক ও লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পিকআপ ভ্যান এবং ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
নিহতরা হলেন, দক্ষিণ লালপুর গ্রামের তরি মন্ডলের ছেলে ভ্যান চালক আমিরুল (৫৫), সিরাজগঞ্জের চকপোদ্দাশপাড়া গ্রামের জয়নালের ছেলে জিল্লুর রহমান দিলু (৭০), মোজা শেখের পুত্র আবু তাহের (৭০), একডালা গ্রামের আব্দুস সামাদের ছেলে মকলেছ (৪০) । সিরাজগঞ্জের চকপোদ্দাশপাড়া গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে জহুরুল (৫২) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পথে মারা যায়।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে ব্যাটারি চালিত অটো ভ্যান ৭জন যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ২যাত্রী নিহত হয়।

4445-copy
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন অজ্ঞাতসহ সিরাজগঞ্জের চকপোদ্দাশপাড়া গ্রামের রাজনের পুত্র রঞ্জু (২৫) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত লালপুরের আকতারুজ্জামানের ছেলে রাব্বি (২১) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 
খবর পাওয়ার পর লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 
নাটোরের অতিরিক্তি পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে আহতরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

স/শ