সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নাটোরের লালপুরে নববধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
নাটোরের লালপুরে নববধূর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ফারহানা ইসলাম নুপুর (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে। বুধবার (১৬ নভেম্বর)দুপুরে লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নুপুর একই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী এবং বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের প্রতাবপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেন ওই নবদম্পতি। বিয়ের পর হতেই তাদের উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে হঠাৎই বুধবার দুপুর দেড়টার দিকে নুপুর তার স্বামী ইলিয়াস আলীর উপর অভিমান করে ওড়না দিয়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে দেন। বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস/আই