সিল্কসিটিনিউজ ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভে নাইজেরীয় নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে নাইজেরিয়ার সরকার। এতে নাইজেরিয়ায় দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে দেশটি। খবর বিবিসি।
নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ঘটনাবলি নিয়ে নাইজেরিয়া আগামীকাল সোমবারে এক বৈঠকে অনুষ্ঠিত হবে।

যেখানে আনুষ্ঠানিকভাবে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হবে। সাম্প্রতিক এই সহিংস ঘটনা বন্ধ নাহলে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে প্রভাবিত করতে পারে।
বৈঠকটি অভিবাসনবিরোধী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক বিক্ষোভ এবং নাইজেরীয় নাগরিকদের ওপর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়েও আলোকপাত করা হবে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহব্যাপী চলা বিক্ষোভে অন্তত দুজন নাইজেরীয় ও চারজন ইথিওপীয় নিহত হয়েছেন।
এ ছাড়া অন্যান্য আফ্রিকান দেশের নাগরিকদের ওপরও হামলা করা হয়েছে।










