ধর্ম

নলডাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন ধর্মের নানা শ্রেণি পেশাজীবি ও জনপ্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা ডাকবাংলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুকুর,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।

এস/আই