সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা আইন-আদালতের ঊর্ধ্বে ছিল’

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
‘নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা আইন-আদালতের ঊর্ধ্বে ছিল’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নমরুদের মতো ক্ষমতায় থেকে শেখ হাসিনা আইন আদালতের ঊর্ধ্বে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটায় তার ৮৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নমরুদের মতো আল্লাহর চাইতে তার শক্তি বেশি; হাসিনা সেই পর্যায়ে ছিল। সে দুর্নীতি করবে, টাকা পাচার করবে কিন্তু তাকে স্পর্শ করতে পারবেন না। এত ক্ষমতা যে তার কথায় চারিদিক থেকে পুলিশ-বিজিবি গণতান্ত্রিক আন্দোলন থামাতে ঝাঁপিয়ে পরতো।হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছিল।

তিনি বলেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রনেতা-যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান অব্দি অনেকের মরদেহ বিভিন্ন নদীর ধারে পাওয়া গেছে। এই সাড়ে পনেরো বছর চারদিকে শুধু লাশ আর লাশ মিলেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় লাখ লাখ কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।

এ সময় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জিয়াউর রহমান তার কর্মকাণ্ডের মধ্যদিয়ে, তার আদর্শে এমন দৃষ্টান্ত রেখে গেছেন যেন হাজার বছর ধরে তা লালন করা যায়।

পরে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রিজভী।

 

সূত্র: যুগান্তর