সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবিসাস

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২১২ মিনিট পড়া
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবিসাস

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ নবীনবরণের আয়োজন করা হয়।

রাবিসাসের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান বলেন, ‘সাংবাদিকতা পেশা আমার খুব টানে। একজন সাংবাদিক সামাজে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য কোনো পেশার মাধ্যমে এমন অবদান রাখা আমার মনে হয় সম্ভব না।

প্রশাসক আরও বলেন, ‘আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে। এজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পূর্বে সাংবাদিকতা করে গেছেন তারা এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। সাংবাদিকতা শেখার প্ল্যাটফর্ম হল ক্যাম্পাস সাংবাদিকতা। ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ’ বলেন তিনি।

রাবিসাসের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন আ. কাইউম। এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি তাপস কুমার সরকার, সম্মানিত সদস্য সুব্রত গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, রাবিসাসের কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, সম্মানিত সদস্য শামীম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সবুর লোটাস, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান রাফি প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি – যা সংক্ষেপে রাবিসাস নামে পরিচিত। ছাত্রজীবন থেকেই দেশের উচ্চ শিক্ষাঙ্গনে সাংবাদিকতা চর্চায় দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে গৌরবময় ভুমিকা পালন করে আসছে এই সংগঠনটি।

এএইচ/এস