ধর্ম

নবজাতকের অভিবাদনে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নবজাতক সন্তানের কল্যাণ কামনায় দোয়া করা সুন্নত। মহানবী (সা.) প্রিয় নাতি হাসান (রা.) ও হুসাইন (রা.)-এর জন্য শয়তানের অনিষ্টতা থেকে মুক্তির দোয়া করেছেন। হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) মহান আল্লাহর কাছে হাসান ও হুসাইন (রা.)-এর জন্য আশ্রয় চেয়ে বলেছেন,

«أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ»

উচ্চারণ : ‘উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শয়তানিন ওয়া হাম্মাতিন ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাতিন।’

অর্থ : ‘আমি তোমাদের দুই জনের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সব শয়তান, বিষধর বস্তু ও ক্ষতিকর চোখ থেকে আশ্রয় চাচ্ছি।

’
অতঃপর রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয় তোমাদের বাবা [ইবরাহিম (আ.)] এই দোয়ার মাধ্যমে ইসমাইল (আ.) ও ইসহাক (আ.)-এর জন্য আশ্রয় চেয়েছিলেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৭১)