বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ইন্টারফেইস পেল ওয়্যারওএস

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এ বছর শুধু নতুন পিক্সেল ফোনই নয়, গুগল প্রথমবারের মত বাজারে আনবে পিক্সেল ওয়াচ। সেটি সামনে রেখেই ওয়্যারওএসের ইন্টারফেইসে আনা হয়েছে বড় পরিবর্তন।

এখন থেকে ব্যবহারকারীরা নীচ থেকে ওপরে সোয়াইপ করে দেখে নিতে পারবেন সকল নোটিফিকেশন। আর ওপর থেকে নিচে সোয়াইপ করে সরাসরি গুগল প্লে এবং ফাইন্ড মাই ফোন অপশন পাবেন।

এছাড়াও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে একত্রিত হয়ে গুগল হেলথে যুক্ত করা হয়েছে নতুন বেশ কিছু ফিটনেস গোল। সেগুলোও ওয়্যারওএসের অন্তর্গত হবে।

সবসময়ই ওয়্যারওএস থেকে নোটিফিকেশনের দ্রুত উত্তর দেয়া একটা সমস্যা ছিল। সেটা এবার শুধরে নেয়া হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে আরও বুদ্ধিমান গুগল অ্যাসিস্ট্যান্ট, যা সময় অনুযায়ী নানাবিধ আপডেট, যেমন বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা নেয়ার কথা মনে করানো বা কাজের রাস্তায় জ্যাম থাকলে সে বিষয় অবহিত করার মত কাজগুলো করবে।

নতুন আপডেটটি সেপ্টেম্বরে ওয়্যারওএস চালিত ঘড়িতে পৌঁছে যাবে।

গিজচায়না অবলম্বনে