সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

নতুনদের জন্য চাকরির সুযোগ ইস্টার্ন ব্যাংকে

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
নতুনদের জন্য চাকরির সুযোগ ইস্টার্ন ব্যাংকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ‘কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ, এমবিএ বা অর্থনীতি, ব্যবসায় শিক্ষা, লোকপ্রশাসন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পেলেও নতুনদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া যেকোনো শিফটে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকম বা ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইট (www.ebl.com.bd/career) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

সূত্র: এনটিভি