সদ্য প্রকাশিত
রাজনীতি

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীতে বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে  মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ বরে করা হয়।
মিছিলে পুলিশ বাধা দিলে সেখানেই বসে সমাবেশ করেন তারা।

কালো পতাকা মিছিল ও বিক্ষোভে সভাতিত্ব করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপির নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ।

মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন, রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোদাজ্জেদ জামান সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমূখ।
বক্তারা বলেন, ৫ই জানুয়ারী বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্ট দিন। এ দিনে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়। হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা সদা প্রস্তুত। এদেশের গণতন্ত্রকে হত্য করে বর্তমান অবৈধ সরকার যে চাতুরি করেছে তা জনগন দেখেছে। কিন্তু তা আর বেশি দিন টিকতে দেয়া যাবেনা।
তারা বলেন, এ অবৈধ সরকার ক্ষমতায় আসার পর দেশকে কারাগারে রুপান্তর করে দিয়েছে। তারা চায়না বিএনপি নির্বাচনে আসুক। কারণ তাদের পরাজয় নিশ্চিত সে কথা তারা ভালো করেই জানে। বিএনপিকে দমানোর জন্য এবং বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে তাই চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা আর গ্রেফতারী পরোয়ানা জারি করে চলেছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হননি। জনগন সে সময়েও তার পক্ষে রায় দেয়নি। এক প্রভাবশালী বিদেশী শক্তির আশ্রয় নিয়ে তিনি জোরপূর্বক ক্ষমতায় বসে আছেন। এই অবৈধ সরকার চাইনা সঠিক নির্বাচন করতে । কোন সৈরাশাসক চিরস্থায়ী হতে পারেনা। এই সরকারের সৈরাতন্ত্রও চিরস্থায়ী হবে না। সকল সৈরাশাসকদের ন্যায় এই সরকারকেও বিতাদিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে কারাগারে প্রেরণের পায়তারা করছে এই সরকার। তাকে বারে বারে হয়রানী করতে প্রতিদিন আদালতে হাজিরা দেয়ার জন্য বাধ্য করছে। যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এই আন্দোলনই সরকার পতন আন্দোলনে রুপ নেবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী মহানগর বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/আ