সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

নগরীতে ১৭ জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৫৩

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ১৭ জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৫৩

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৭ জন জামায়াত-শিবির কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জাননো হয়।

নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জামায়াত-শিবির কর্মীরা হলেন, আব্দুল জব্বার (২২), খাইরুল ইসলাম (২০), আলী আহম্মদ (১৯), মেহেদী হাসান (১৯), শেফগাতুল্লাহ (১৯), এএসএম তোয়াহা (২০), সোহেল রানা (২৪), জাহিদ হাসান (১৯), আসাদুজ্জামান (১৯), শহিদুল ইসলাম (৪৯), আঃ রহিম (২০), রহিম (২০), নজরুল ইসলাম (১৯),  আশিকুজ্জামান (২০), ওয়াসিম (২২), জুবাইর আহম্মেদ (১৯), আয়নাল (৬২)।

এর মধ্যে ২২ জন ওয়ারেন্টের আসামি, ১৭ জন জামায়াত-শিবির, ৩ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স/শ

„