সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

রাজশাহীতে হিজড়াদের চাঁদাবাজি বন্ধে প্রতিরোধ কমিটি গঠন

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
রাজশাহীতে হিজড়াদের চাঁদাবাজি বন্ধে প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে হিজড়াদের উৎপাত ও চাঁদাবাজি বন্ধে প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তেরখাদিয়া এলকায় এ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

হিজড়াদের প্রতি বিক্ষুদ্ধ হয়ে ওই এলাকার মানুষ ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেরখাদিয়া মোড়ে এসে সভায় মিলিত হয়। সভায় ওয়ার্ড কাউন্সিলর মো. টুটুলের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

সভায় বলা হয়, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় হিজড়াদের উৎপাত ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারো সন্তান হলে, নতুন বাড়ির কাজ শুরু করলে, কেউ নতুন টিউবওয়েল বসালেও তাদের কাছ থেকে চাঁদা নেয় হিজড়ারা। তাদের চাওয়া চাঁদা দিতে ব্যর্থ হলে অপমাণিত হতে হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. টুটুল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুরাদ আলী, শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, আনোয়ার হোসেন আনার, মোহাম্মদ সাইদ, লোকমান হোসেন, নজরুল ইসলাম কালু, তৈয়বুর রহমান, মো. খোকন, আব্দুল হাকিম, আব্দুস সাত্তার মন্ডল ও মশিউর রহমান রনি প্রমুখ। সভা শেষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

স/আ