নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যের ৪ জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রামেক হাসপাতালে আহতরা হলেন, খুলিপাড়া এলাকার সিরাজের ছেলে অজিদ(৪২), মেয়ে বেলি, অজিদের ছেলে সজিব(২২) এবং মজিদ। তাদের বর্তমানে হাসপাতলের ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে খুলিপাড়া এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। টিকাপাড়া এবং খুলিপাড়া এলাকার মাঝামাঝি রাস্তায় এ সংঘর্ষ হয়। এতে দু‘পক্ষের প্রায় ৬ জন আহত হয়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে হিটলার ও সজিব জানায়, দুপুরের দিক থেকে পুরো এলাকা ঘিরে রাখে মুকুল,শুকুর, মিলন,রনি সহ আরো অনেকে। তাদের সবার হাতে হাসুয়া,লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। এলাকার ছেলেরা সবাই কাজের জন্য বাইরে থাকায় পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে।
এদিকে ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
স/শ










