সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই জন গুরুতর আহত

নিউজ ডেস্ক২০ মে ২০২২২ মিনিট পড়া
নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই জন গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন সজিব (২৫) ও আল আমিন (২৫) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ মে শুক্রবার দুপুরে নগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ জবির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দামকুড়া থানার গহামাবোনা এলাকার এমরান আলী বাবলুর ছেলে ইসমাইল হোসেন সজিব (২৫) এবং একই এলাকার জাহাঙ্গীর আলম টিয়ার ছেলে আল আমিন (২৫) কে জবির মোড় এলাকার হুমায়ন গত ৩ মে  মারধর করে হাত ভেঙে দেয়। এ ঘটনায় সজিবের বাবা থানায় মামলা দায়ের করেন।

আজ শুক্রবার দুপরে সজিব ও তার বন্ধু আল আমিন জবির মোড় এলাকায় গেলে; হুমায়নের নেতৃত্বে শফিকুল, রহমান এবং বাবুসহ ৮-১০ জন পূর্বের ঘটনার জের ধরে আবার হামলা চালায়। এ সময় সজিব এবং আল আমিনকে লাঠি দিয়ে বেধড়ক পোটানো ও ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

সজিবের বাবা জানান, ধারালো অস্ত্রের আঘাতে সজিব ও আল আমিনের শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তাদের হাত-পা ভেঙে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে দামকুড়া থানার ওসি মাহাবুব আলম বলেন, দুই যুবককের ওপর হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আই