নিজস্ব প্রতিবেদক:
নগরীতে তরুণ নির্মাতা এহতেশাম জনির রেঁস্তোরা ও কফিবার ‘ক্যাফেটেরিয়া’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর গণকপাড়াস্থ জাতীয় পার্টি অফিসের বিপরিতে অবস্থিত রেস্টুরেন্টে দোয়া মাহফিলের মাধ্যমে ক্যাফেটেরিয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাফেটেরিয়ার স্বতাধিকারী তরুণ নির্মাতা এহতেশাম জনির পিতা সোনালী ব্যাংক রাজশাহী জিএম অফিসের কর্মকর্তা আখতারুল আলম, সোনালী ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা লিয়াকত আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ক্যাফেটরিয়ার স্বতাধিকারী তরুণ নির্মাতা এহতেশাম জনি, জনির সহধর্মিনী মিসেস শিল্পী আখতার, ছোটভাই রবিউল আলম হৃদয়, সাংবাদিক শামীউল আলীম শাওন, উজ্জ্বল আলী, বিজয় ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, শিবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ।
স/অ










