নিজস্ব প্রতিবেদক:
ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। শুক্রবার জেলার ১০টি সহযোগি সংস্থার আয়োজনে এবং রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যাবস্থাপনায় ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস – ২০১৬’ উপলক্ষ্যে নগরীতে র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিাচালক, সাবেক মহিলা কমিশনার ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান, উপ-পরিদর্শক, কলখারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারূল হাসান মিল্লাত, সুপ্র রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও লফস এর সহ সভাপতি আজিজুর রহমন, আইন সম্পাদক এ্যাডভোকেট শাহিনুল হক মুন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আবেদিন, নির্বাহী সদস্য ও পিনাকল স্টাডি হোমের প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, সদস্য রিয়াজ উদ্দিন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয় রাজশাহীর সহযোগি সংস্থা রাজশাহী সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আর,এস,ডি,পি), শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, পার্টিসিপেটরী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও), কাকন বহুমূখী উন্নয়ন সংস্থা (কাবিউস), প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটি, লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থা, এগ্রিকালচার সাসটেইনএবল এন্ড সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসেডো), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস), নাহরিন দুঃস্থ মহিলা সংস্থা ও লফস।

আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকিতে শুভেচ্ছা জ্ঞাপন করে সাফল্য কামনা করেন এবং সংস্থার উন্নয়ন কর্মসূচীতে সম্পৃক্ত থাকার অঙ্গিকার করেন।

আলোচনা সভা শেষে লফস ও নাহরিন দুঃস্থ মহিলা সংস্থা এর শিশু সদস্যদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। নৃত্যে শিশু শিল্পি আশা, প্রিয়াশা, নিশা, জ্যোতি মহন্ত, জারিন তাসনমি,রাখেশ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট সুমতী সরকার মিতু।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলিউশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র্য বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
ইতোমধ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ০২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স/শ










