নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে বুলনপুর পিটিআই স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে রাফিউল ইসলাম রাহুলকে (২৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহুল রাজপাড়া গ্রামের মৃত হাফিজুল মিয়ার ছেলে।
এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন ৪টি অনলাইন জুয়া/বেটিং অ্যাপস ও ৪টি জি-মেইল আইডিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।










