সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, আটক ১

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, আটক ১

নওগাঁ প্রতিনিধি : 

নওগাঁর রাণীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো.  মোতালেব হোসেন মন্টু (৫৫) কে আটক করেছে পুলিশ ।  সন্ধ্যায় রাণীনগর থানার  পুলিশ অভিযান চালিয়ে কুজাইল এলাকা থেকে  তাঁকে আটক করেন  । আটককৃত ব্যাক্তি  কুজাইল গ্রামের মৃত  মো. তুমিজ উদ্দিনের ছেলে।

সোমবার (২২ আগস্ট )বিকেলে উপজেলার কুজাইল গ্রামে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় ।

শিশুর মা জানান, ঘটনার দিন  বিকেল ৩ টায় আমার ছয় বছর বয়সি শিশু তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলা-ধুলা করছিলেন। এ সময় মন্টু আমার মেয়েকে যাদু খেলা দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান।  বাড়িতে গিয়ে মেয়ের হাতে ৫ টাকা দেন  এবং তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক মেয়েকে ধর্ষণের চেষ্টা  করেন । মেয়েটি চিৎকার করতে লাগলে তাকে হুমকি দিয়ে কাউকে কিছু   বলতে বারণ করেন  এবং মেয়েকে ছেড়ে দেন । এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি আমাদের কাছে  জানান ।

এ ব্যাপারে রাণীনগর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবুল  কালাম আজাদ বলেন, এ ঘটনায় শিশুর মা  বাদী  হয়ে থানায় মামলা  করেন ।  পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক কে আটক করেন ।  আটক মন্টুকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

জে/এইচ