সিল্কসিটিনিউজ ডেস্ক: ধোনির মেয়ে জিভার সঙ্গে তো সকলেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় একজন ছোটখাটো তারকাও সে। কিন্তু জিভার যে দু’-দু’টি ভাই আছে, তা কে জানত! অন্তত ধোনির স্ত্রী সাক্ষী তো সেরকমই দাবি করেছেন। হ্যাঁ, নিজের দাবির স্বপক্ষে ছবিও পোস্ট করেছেন সাক্ষী সিংহ রাওয়াত।
এই ছবিটিই ইনস্টাগ্রামে দিয়েছেন সাক্ষী।

বিষয়টা তাহলে একটু খুলেই বলা যাক। আসলে, ভারতীয় তারকা শিখর ধবন এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভোর দুই ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী। সেখানেই তিনি লিখেছেন, ‘‘আমার দুই ছেলে! ধবন জুনিয়র, ব্রাভো জুনিয়র’’ দুই দস্যিকে নিয়ে নিছকই মজা করেছেন সাক্ষী।
ব্রাভো এবং তাঁর মায়ের সঙ্গে ধোনি ও জিভা। ছবি ডোয়েন ব্রাভোর ইনস্টাগ্রাম থেকে
আসলে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় ক্রিকেট দলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোয়েন ব্রাভো। সেই অবসরেই দুই খুদেকে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন সাক্ষী। ছবিতে স্পষ্ট, দুই ক্রিকেটার পুত্রের সঙ্গে খুনসুটি দারুণ উপভোগ করছেন ধোনির স্ত্রী।
[vsrp vsrp_id=”” class=””]










