সদ্য প্রকাশিত
বিনোদন

‘ধূমকেতু নিউজ’র চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক৩ জুন ২০২২২ মিনিট পড়া
‘ধূমকেতু নিউজ’র চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২১ উপলক্ষে মাসব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার (৩ জুন) বিকাল ৫ টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটে অবস্থিত ‘ধূমকেতু নিউজ’ এর নিজস্ব কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার। ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।

উল্লেখ্য, গত ৩রা নভেম্বর ২০২১, রোজ- বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে মাসব্যাপী ‘ধূমকেতু নিউজ’ এর অনলাইন পোর্টালে এই চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চারটি বিভাগে বিজয়ীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো-ক-বিভাগ থেকে শামস আল দ্বীন রঈদ (প্রথম), মেহরিন জামান রিদা (দ্বিতীয়) ও জান্নাতুল ফেরদৌস শ্রেয়া (তৃতীয়)।খ-বিভাগ থেকে নূজহাত জাহান আলিফ (প্রথম), নাফিউ আল জাহিদ (দ্বিতীয়) ও নিশাত তাসনীম (তৃতীয়)। গ-বিভাগ থেকে রয়ীসা হাবিব মৃদুলা (প্রথম), অংকিতা মজুমদার (দ্বিতীয়) ও আতিয়া আখতার আনিকা (তৃতীয়) এবং ঘ-বিভাগে শুধুমাত্র একজন অংশগ্রহণ করায় সাবরিনা আফরিন আরজুকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এস/আই