সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

ধামইরহাটে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে শিক্ষক নিহত

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
ধামইরহাটে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে শিক্ষক নিহত

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেল ও ভটভটি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম ব্র্যাকের অফিসের পশ্চিমে এ ঘটনা  ঘটে।

নিহত ব্যক্তির নাম এমএম মাজেদ (৫৫)। তিনি উপজেলার নেউটা গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে। ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

ঘটনা সূত্রে জানা গেছে, মাজেদ আত্মীয় বাড়ী থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। শাখা সড়ক দিয়ে আঞ্চলিক মহাসড়কের ওঠামাত্র একটি ভটভটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষক মাজেদ রাস্তায় পড়লে তার কোমরের উপর দিয়ে ভটভটি চলে যায়। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। রোববার বাদ যোহর জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তাঁর জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জি/আর