সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ধামইরহাটে এক রাতে ৫টি বৈদ্যুতিক মিটার চুরি

নিউজ ডেস্ক২৩ জুন ২০২২১ মিনিট পড়া
ধামইরহাটে এক রাতে ৫টি বৈদ্যুতিক মিটার চুরি


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে এক রাতে উপজেলা ক্যাম্পাসের কেন্দ্রীয় বৈদ্যুতিক মিটারসহ ৫টি মিটার চুরি হয়েছে। উপজেলার সদরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব মিটার চুরি হয়। এসময় চোরেরা বিকাশের মাধ্যমে টাকা পেলে মিটার ফেরত দিবে মর্মে দুটি বিকাশ নাম্বর ঘটনাস্থলে রেখে যায়।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনের উপ মহাপরিচালক শাহীন কবির বলেন, গত বুধবার রাতে চোরেরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের কেন্দ্রীয় বৈদ্যুতিক মিটারসহ বাংলা লিংক টাওয়ার,ইউসিবি ব্যাংক ও দুটি রাইস মিলের মিটার চুরি করে নিয়ে গেছে। গ্রাহকরা মিটার ফেরত পেতে দুটি বিকাশ নম্বর রেখে যায় চোরেরা। ওই বিকাশ নম্বরগুলোতে কথা বললে চোরের দল বিভিন্ন অংকের টাকা বিকাশ নম্বরে পাঠালে মিটার ফেরত দিবে বলে জানান।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, চুরি যাওয়া ৫টি মিটারের মধ্যে একটি পাওয়া গেছে। চোরেরা যে দুটি বিকাশ নম্বর দিয়েছে সেগুলো বিকাশ করানো নাই। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে মিটার চোরদেরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

এস/আই