সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ধান কাটা নিয়ে সংঘর্ষে দুজন নিহত

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
ধান কাটা নিয়ে সংঘর্ষে দুজন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ধান কাটা নিয়ে সংঘর্ষের সময় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।

নিহতরা হলেন ওই গ্রামেরই বাসিন্দা পলাশ (৩২) ও ইব্রাহিম (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো জানান, গ্রামে জমি নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এক পক্ষ ধান কাটতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত।

এ সময় পলাশ ও ইব্রাহিম দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

এনটিভি