সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ধানের শীষ হাতে রেখেই জীবনের শেষ নিঃশ্বাস…

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ধানের শীষ হাতে রেখেই জীবনের শেষ নিঃশ্বাস…

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাতে ধানের শীষের আঁটি নিয়ে রাস্তায় নেমে মুখে ‌’ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হায়াদর মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধ।

সকালে সদর উপজেলা বিএনপির ধানের শীষের পক্ষে নির্ধারিত কর্মসূচি ছিল সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরকোলা বাজারে।

ধানের আঁটি হাতে নিয়ে সেই মিছিলে যোগ দেন হায়দার মণ্ডল। মিছিল শুরু হওয়ার পর তিনি ‌’ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিতে থাকেন। এরই মধ্যে তিনি হৃদক্রিয়া বন্ধ মাটিতে লুটিয়ে পড়েন।

মুহূর্তেই অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়নসহ অন্যান্য নেতারা মরহুমের পরিবারের সঙ্গে দেখা করে শোক জানান ও পরিবারকে কিছু নগদ অর্থ সহায়তা করেন।